সিরাজগঞ্জে জাল ওয়ারিশ সনদ দেওয়ার অভিযোগ ইউপি প্রশাসকের বিরুদ্ধে

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪২ দুপুর
  • ২২৪২ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক, সচিব ও ইউপি সদস্যের বিরুদ্ধে জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানাযায়, সদর উপজেলার ৯নং কালিয়াহরিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পাইকপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজ এর স্ত্রী জরিনা বেওয়া নিঃসন্তান হওয়ায় মৃত আব্দুল আজিজের বিশাল সহায় সম্পদের ওয়ারিশ দাবী করে আসছেন তার মামাতো ভাই মৃত আব্দুর রহমান চকদার, মৃত মজিবর রহমান চকদার ও মৃত সোহরাব আলী চকদারের ছেলেরা।এবিষয়ে তারা আদালতে একাধিক মামলা করে প্রতিটি মামলাতেই হেরে যান। পরবর্তীতে মামলায় হেরে গিয়ে মৃত আব্দুল আজিজের মামাতো ভাই মৃত আব্দুর রহমান চকদার এর ছেলে মজনু চকদার স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ভূয়া জাল ওয়ারিশান সনদ তোলার চেষ্টা করেন। এবিষয়ে মৃত আব্দুল আজিজের স্ত্রী বৃদ্ধা জরিনা বেওয়ার পক্ষে তার ভাই নুর মোহাম্মদ স্থানীয় ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক, সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এই ভূয়া জাল ওয়ারিশান সনদ না দেওয়ার জন্য আবেদন করেন। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। মোটা অংকের অর্থের বিনিময়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক, সচিব ও ইউপি সদস্য যোগসাজশ করে এই ভূয়া জাল ওয়ারিশান সনদ দিয়েছেন বলে অভিযোগ করেন আবেদনকারী নুর মোহাম্মদ। তিনি এই ভূয়া জাল ওয়ারিশান সনদ বাতিলেরও দাবী জানান। এবিষয়ে ৯নং কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও ওয়ারিশান সনদ তদন্তকারী ইউপি সদস্য রিমন হাসান বলেন, আবেদনকারী নুর মোহাম্মদ তার পক্ষে যথাযথ কাগজপত্র জমা দিতে না পারায় ওয়ারিশান সনদ দেওয়া হয়েছে। তবে যদি কোন তথ্য গোপন করে ভূয়া বা জালিয়াতি করে সনদ নিয়ে থাকলে সে দায়ী সনদ গ্রহনকারী। আমি না।
কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মীর মোহাম্মদ সফি এবিষয়ে বলেন আমরা তদন্ত করে আইনানুযায়ী ওই ওয়ারিশান সনদ দিয়েছি। তারপরও কারো কোন অভিযোগ থাকলে তারা আদালতে যেতে পারেন



কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad