রাতে ফোন চার্জে দিলেই শুধু ব্যাটারি ভরে না, অজান্তে চলে আরও ৪ কাজ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩২ বিকাল
  • ৪৭২ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাতে ঘুমানোর আগে স্মার্টফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন অনেকেই। সকালে উঠে দেখা যায়, ফোনের ব্যাটারি শতভাগ চার্জ হয়ে গেছে। তবে চার্জ হওয়ার পাশাপাশি রাতভর ফোনের ভেতরে আরও বেশ কিছু স্বয়ংক্রিয় প্রক্রিয়া চলতে পারে। ব্যাটারির সুরক্ষা, কিবোর্ডের কার্যক্ষমতা বাড়ানো, গ্যালারির ছবি সাজানো এবং অ্যাপ দ্রুত চালুর প্রস্তুতির মতো কাজগুলো ব্যবহারকারীর অজান্তেই সম্পন্ন করে আধুনিক অ্যান্ড্রয়েড স্মার্টফোন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ-এর এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ফোন চার্জে থাকা এবং দীর্ঘ সময় নিষ্ক্রিয় অবস্থায় থাকার সুযোগ কাজে লাগিয়ে অ্যান্ড্রয়েডের বিভিন্ন সিস্টেম ও অ্যাপ ব্যাকগ্রাউন্ডে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য চারটি প্রক্রিয়া হলো—

১. ব্যাটারির আয়ু বাড়াতে চার্জ নিয়ন্ত্রণ

আধুনিক স্মার্টফোনে ব্যাটারির দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা ধরে রাখতে রয়েছে স্মার্ট চার্জিং প্রযুক্তি। ব্যবহারকারীর ঘুম থেকে ওঠার সম্ভাব্য সময় বিবেচনায় নিয়ে এ প্রযুক্তি চার্জের গতি নিয়ন্ত্রণ করতে পারে।

কিছু ফোনে ব্যাটারি ৮০ শতাংশ পূর্ণ হওয়ার পর চার্জ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে ব্যবহারকারীর ঘুম থেকে ওঠার কাছাকাছি সময়ে বাকি চার্জ সম্পন্ন করা হয়। এতে দীর্ঘ সময় ব্যাটারি শতভাগ চার্জে থাকার চাপ কমে। ফলে ব্যাটারির দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করতে পারে এ প্রযুক্তি।

২. কিবোর্ডের কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন

স্মার্টফোনে কোন শব্দ বেশি লেখা হয়, কীভাবে বানান সংশোধন করা হয় এবং কিবোর্ডের দেওয়া কোন পরামর্শ ব্যবহারকারী গ্রহণ করেন—এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিবোর্ডের কার্যক্ষমতা উন্নত করা হয়।

গুগলের জিবোর্ডে ফেডারেটেড লার্নিং প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের শেখার প্রক্রিয়া পরিচালিত হতে পারে। এতে ব্যবহারকারীর ব্যক্তিগত টাইপিংয়ের তথ্য সরাসরি প্রকাশ না করেই শব্দ অনুমান, স্বয়ংক্রিয় বানান সংশোধন ও কিবোর্ডের পরামর্শব্যবস্থা উন্নত করার সুযোগ তৈরি হয়। ফোন নিষ্ক্রিয় থাকা অবস্থায় এ-সংক্রান্ত কিছু প্রক্রিয়া ব্যাকগ্রাউন্ডে চলতে পারে।

৩. গ্যালারির ছবি স্বয়ংক্রিয়ভাবে সাজানো

স্মার্টফোনের গ্যালারিতে একই ব্যক্তির ছবি একসঙ্গে সাজানো, পোষা প্রাণী শনাক্ত করা কিংবা নির্দিষ্ট বিষয়ভিত্তিক ছবি খুঁজে পাওয়ার পেছনে কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা।

ফোন চার্জে ও নিষ্ক্রিয় থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ডে ছবিগুলো বিশ্লেষণের কাজ চলতে পারে। এ সময় ছবির ভেতরের লেখা শনাক্ত করা, একই ধরনের ছবি খুঁজে বের করা এবং ঝাপসা বা অপ্রয়োজনীয় ছবির তথ্য বিশ্লেষণের মতো কাজও হতে পারে। ফলে পরবর্তী সময়ে গ্যালারিতে নির্দিষ্ট শব্দ লিখে সহজেই প্রয়োজনীয় ছবি খুঁজে পাওয়া যায়।

৪. অ্যাপ চালুর গতি বাড়াতে অপটিমাইজেশন

ব্যবহারকারী কোন অ্যাপ কতবার চালু করেন এবং কোন অ্যাপ বেশি ব্যবহার করেন, তা বিশ্লেষণ করে অ্যান্ড্রয়েডের রানটাইম ব্যবস্থা। এসব তথ্য কাজে লাগিয়ে অ্যাপ চালুর প্রক্রিয়া আরও কার্যকর করতে পারে অ্যান্ড্রয়েড রানটাইম (এআরটি)।

ফোন দীর্ঘ সময় নিষ্ক্রিয় ও চার্জে থাকা অবস্থায় এ ধরনের অপটিমাইজেশনের কাজ ব্যাকগ্রাউন্ডে সম্পন্ন হতে পারে। এর ফলে পরবর্তী সময়ে নিয়মিত ব্যবহৃত অ্যাপগুলো তুলনামূলক দ্রুত চালু হতে পারে।

সব ফোনে কি একই প্রক্রিয়া চলে?

রাতে চার্জে থাকা অবস্থায় স্মার্টফোনের ভেতরে একাধিক স্বয়ংক্রিয় প্রক্রিয়া চলতে পারে। এসব কাজ ব্যাটারির সুরক্ষা থেকে শুরু করে কিবোর্ড, গ্যালারি ও অ্যাপের কার্যক্ষমতা উন্নত করতে ভূমিকা রাখে।

তবে সব স্মার্টফোনে প্রতিদিন একইভাবে এসব কাজ হয় না। ফোনের মডেল, অ্যান্ড্রয়েড সংস্করণ, নির্মাতা প্রতিষ্ঠানের প্রযুক্তি এবং ব্যবহারকারীর সেটিংসের ওপর নির্ভর করে প্রক্রিয়াগুলোর ধরন ও কার্যক্রম ভিন্ন হতে পারে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad