মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন মারুফ কামাল খান।
পোস্টে তিনি লেখেন, ছলে-বলে-কৌশলে দেড় দশকেরও বেশি সময় রাষ্ট্রক্ষমতা ধরে রেখেছিলেন শেখ হাসিনা। ওই সময়ে তাঁর ও তাঁর সহযোগীদের জুলুম-নির্যাতন, অপপ্রচার, মিথ্যাচার এবং নানা ষড়যন্ত্রের কারণে তাঁকে অতিষ্ঠ থাকতে হয়েছে। বিরোধী দলে থাকার সময়ও তাঁদের কম হয়রানির শিকার হতে হয়নি বলে উল্লেখ করেন তিনি।
মারুফ কামাল খান আরও লেখেন, ২০২৩ সালের বর্ষা-বিপ্লবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর তিনি ভেবেছিলেন, এবার হয়তো সেই উৎপাতের অবসান ঘটবে। কিন্তু বাস্তবে তাঁর সেই প্রত্যাশা পূরণ হয়নি।
দেশের বর্তমান জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে তিনি আক্ষেপ করে বলেন, সংকটের মধ্যেও শেখ হাসিনার জ্বালাতন, যন্ত্রণা ও জুলুম থেকে রেহাই পাওয়া যাচ্ছে না।
ফেসবুক পোস্টের শেষাংশে ‘আহারে জ্বালানি বেগম!’ লিখে শেখ হাসিনাকে ব্যঙ্গ করেন তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক