রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার তিন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। তাঁদের সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত এই তিন কর্মকর্তাকে নিজ বাহিনীতে ফিরিয়ে নিতে তাঁদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হলো। এ আদেশের মধ্য দিয়ে রাষ্ট্রদূত হিসেবে তাঁদের দায়িত্ব পালনের অবসান ঘটেছে।
তথ্যসূত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক