দাঁতের যত্নে অবহেলা বাড়াতে পারে হৃদরোগের ঝুঁকি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ রাত
  • ৪৫৩৪০ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দাঁতের যত্নে অবহেলা বাড়াতে পারে হৃদরোগের ঝুঁকি

দাঁতের যত্নকে অনেকেই কেবল সৌন্দর্যের বিষয় হিসেবে দেখেন। তবে চিকিৎসকদের মতে, মুখের স্বাস্থ্য সরাসরি হৃদযন্ত্রের সুস্থতার সঙ্গে জড়িত। নিয়মিত দাঁত পরিষ্কার না করলে শুধু ক্যাভিটি নয়, ভবিষ্যতে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যেতে পারে।

বিশেষজ্ঞরা জানান, মুখে প্ল্যাক ও ব্যাকটেরিয়া জমে মাড়িতে সংক্রমণ তৈরি হলে তা রক্তে প্রবেশ করতে পারে। রক্তের মাধ্যমে এসব ব্যাকটেরিয়া শরীরের বিভিন্ন স্থানে প্রদাহ সৃষ্টি করে, যা দীর্ঘদিন চলতে থাকলে ধমনীর ক্ষতি হয় এবং হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে।

দন্ত চিকিৎসকদের মতে, শুধু দাঁত মাজাই যথেষ্ট নয়। দাঁতের ফাঁক ও মাড়ির নিচে জমে থাকা খাবার ও ব্যাকটেরিয়া দূর করতে নিয়মিত ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার জরুরি। এসব জায়গা পরিষ্কার না হলে সেখানেই ব্যাকটেরিয়া জমে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে।

গবেষণায় দেখা গেছে, যাদের মাড়ির দীর্ঘমেয়াদি সমস্যা রয়েছে, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি। মুখের ব্যাকটেরিয়া ধমনীর ভেতরে চর্বি জমা ও প্রদাহ বাড়িয়ে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রতিদিন অন্তত দু’বার—বিশেষ করে রাতে ঘুমানোর আগে দাঁত মাজতে হবে। পাশাপাশি নিয়মিত ফ্লস ব্যবহার, অতিরিক্ত চিনি ও মিষ্টি খাবার পরিহার, ধূমপান ও তামাকজাত দ্রব্য এড়িয়ে চলা এবং ছয় মাসে একবার দন্ত চিকিৎসকের কাছে চেকআপ করানো প্রয়োজন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad