আমেরিকা মুক্ত হলেই মধ্যপ্রাচ্যের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হবে ; মোজতবা খামেনি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৭ বিকাল
  • ২৪৮৭৬ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আমেরিকা মুক্ত হলেই মধ্যপ্রাচ্যের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হবে ; মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের উজ্জ্বল ভবিষ্যৎ হবে ‘আমেরিকা মুক্ত’। এই অঞ্চলটি ভবিষ্যতে কেবল এর জনগণের অগ্রগতি, স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধির জন্য কাজ করবে বলে দাবি করেছেন তিনি।

ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট টেনে মোজতবা খামেনি বলেন, কৌশলগত হরমুজ প্রণালি গত কয়েক শতাব্দী ধরে ‘বহু শয়তানের লোভ’ জাগিয়ে তুলেছে। এ সময় তিনি ১৬২২ সালে এই প্রণালি থেকে পর্তুগিজ সৈন্যদের বিতাড়িত করার ঘটনার কথা উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি আরো বলেন, গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানিরা নিজেদের চোখে তাদের বাহিনীর ‘দৃঢ়তা, সতর্কতা এবং সাহসী সংগ্রামের সুন্দর বহিঃপ্রকাশ’ প্রত্যক্ষ করেছে।

ইরানের সর্বোচ্চ নেতার মতে, পারস্য উপসাগরীয় অঞ্চলে বিদেশি শক্তির উপস্থিতির অবসানই হবে এই অঞ্চলের উন্নয়নের মূল চাবিকাঠি। মূলত আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিতে বিদেশি আধিপত্যমুক্ত একটি আগামীর চিত্রই তিনি তার বক্তব্যে ফুটিয়ে তুলেছেন। সূত্র: আল-জাজিরা

এএম




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad