ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০২ মে ২০২৬, ০৭:৩১ বিকাল
  • ২৯২২১ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ইরানি নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সি ওই দুজনের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন ইয়াকুব করিমপুর এবং নাসের বেকারজাদেহ।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মাহদি ফারিদ, যিনি ‘জায়নিস্ট শাসনব্যবস্থা’র গোয়েন্দা সংস্থাকে সংবেদনশীল জাতীয় তথ্য সরবরাহের অভিযোগে অভিযুক্ত ছিলেন। বিচারিক প্রক্রিয়া শেষে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ফারিদ ইরানের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সিভিল ডিফেন্স কমিটির ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি সাইবার মাধ্যমে মোসাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং তার উচ্চ পর্যায়ের প্রবেশাধিকার থাকায় দ্রুতই মোসাদের এক কর্মকর্তার অনুমোদন পান।

তদন্তে তিনি মোসাদের সঙ্গে যোগাযোগের ধাপগুলো বিস্তারিতভাবে বর্ণনা করেন। আদালতেও তিনি স্বীকার করেন, শুরু থেকেই তিনি জানতেন যাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা কারা।







কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad