নয়া ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: জাগপা মুখপাত্র রাশেদ প্রধান

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, ০৭:২৫ বিকাল
  • ৩৩৯২৬ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নয়া ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: জাগপা মুখপাত্র রাশেদ প্রধান

ঢাকা, বৃহস্পতিবার — জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নয়া ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে।

তিনি বলেন, জাগপা প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের আদর্শ অনুযায়ী মাথা উঁচু করে বাঁচতে হবে এবং কোনো ধরনের অভ্যন্তরীণ বা বাহ্যিক আধিপত্য মেনে নেওয়া হবে না। তার দাবি, অতীতে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে এবং ভবিষ্যতেও একই ধারার সংগ্রাম চলবে।

জাগপা মুখপাত্র আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। শিশুদের ওপর সহিংসতা, চাঁদাবাজি, লুটপাট ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, ভারত সীমান্তে হত্যাকাণ্ড, অবৈধ পুশ-ইন এবং পতাকা প্রদর্শনের মতো ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি করছে, যা দেশের জন্য উদ্বেগজনক।

বৃহস্পতিবার রাজধানীর পল্টনে জাগপা কার্যালয়ে আয়োজিত শফিউল আলম প্রধানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, হাজী মো. হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, লায়ন উমার রাযী, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, সহ-প্রচার সম্পাদক সাইফ উদ্দিন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন এবং ছাত্র সংগঠনের নেতা ইমরান হাসান রাহুলসহ অনেকে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad