বিশ্বকাপের ক্ষণগণনা শুরু: প্রকাশিত হলো ২০২৬ ফুটবল মহাযজ্ঞের পূর্ণাঙ্গ সূচি

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১০ জুন ২০২৬, ০২:০১ দুপুর
  • ২৫৪২২ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আর মাত্র একদিন পরই পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশের ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের আসর। এক মাসেরও বেশি সময়ব্যাপী চলা এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়ামে।

প্রকাশিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটি স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপে বিভক্ত দলগুলো প্রথম পর্বে একে অপরের মুখোমুখি হবে। গ্রুপপর্ব শেষে শীর্ষ দলগুলোর পাশাপাশি সেরা তৃতীয় স্থান অর্জনকারী কয়েকটি দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।

বিশ্ব ফুটবলের পরাশক্তি ব্রাজিল রয়েছে গ্রুপ ‘সি’-তে। তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘জে’-তে, যেখানে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।

অন্যদিকে স্পেন রয়েছে গ্রুপ ‘এইচ’-এ, ফ্রান্স গ্রুপ ‘আই’-এ, পর্তুগাল গ্রুপ ‘কে’-তে এবং ইংল্যান্ড গ্রুপ ‘এল’-এ। শক্তিশালী দলগুলোর অংশগ্রহণে শুরু থেকেই জমে উঠবে বিশ্বকাপের লড়াই।

গ্রুপপর্বের খেলা চলবে ২৮ জুন পর্যন্ত। এরপর শুরু হবে নকআউট রাউন্ড। ২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো। ৪ থেকে ৭ জুলাই অনুষ্ঠিত হবে শেষ ষোলোর লড়াই।

কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ থেকে ১২ জুলাই। এরপর ১৪ ও ১৫ জুলাই অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। ১৮ জুলাই মায়ামিতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ১৯ জুলাই নিউইয়র্ক-নিউজার্সিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল।

বিশ্বকাপ উপলক্ষে ইতোমধ্যে অংশগ্রহণকারী দেশগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ফুটবলপ্রেমীদের চোখ এখন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের দিকে। আগামী এক মাস বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক মেতে উঠবেন ফুটবলের মহারণে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad