জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ঢাকা মহানগরের ৩৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। দলের সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে এস এম জিয়াউল আনোয়ারকে সভাপতি এবং সাব্বির আহমেদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহানগর কার্যালয়ে নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান জাগপার মুখপাত্র রাশেদ প্রধান। এ সময় দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার আরিফ হোসেন, আবদুস সাত্তার, মশিউর মূলক, মো. মোস্তফা কামাল, মো. আনিসুর রহমান টিটু ও আহমেদ মামুন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. সোহেল রানা, মোহাম্মদ সামছুল ইসলাম, মো. নাদিম মাহমুদ, রেজাউল ইসলাম জসিম এবং মাহমুদ আল সামস।
সাংগঠনিক সম্পাদক হিসেবে উত্তর অঞ্চলের দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান এবং দক্ষিণ অঞ্চলের দায়িত্ব পেয়েছেন মো. নাদিম আহমেদ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তর থেকে ইফাজ বিন ইসমাইল এবং দক্ষিণ থেকে সান্টু শিকদার।
এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মো. ওসমান গনি, সহ-দপ্তর সম্পাদক মো. মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক তৌসিফ আহমেদ, সহ-প্রচার সম্পাদক হোসাইন মোহাম্মদ আবু সাঈদ, ধর্মবিষয়ক সম্পাদক রাশেদ সালেহ, অর্থবিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. শিমুল ইসলাম, ত্রাণবিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম এবং তথ্য ও গণমাধ্যমবিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ জাহিন দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. তামিম সিকদার, মো. সিফাত, মো. আনোয়ার হোসেন, মো. মেহেদী হাসান, মো. টিটু মিয়া, নাদিম হাসান খান, মো. সুমন, মো. আনোয়ার হোসেন ও মো. রোকনুজ্জামান।
দলীয় নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি রাজধানীতে জাগপার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোঃ শাহাদত হোসেন,স্টাফ রিপোর্টার