জার্মানিকে হারিয়ে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে ইকুয়েডর

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৬, ১০:৩৪ দুপুর
  • ৩১৫৯৭ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে দারুণ এক অঘটন ঘটিয়েছে ইকুয়েডর। শুরুতে পিছিয়ে পড়েও চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ২০০৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে তারা।

প্রথম দুই ম্যাচে আইভরি কোস্টের কাছে হার এবং কুরাসাওয়ের সঙ্গে ড্র করে কঠিন অবস্থায় ছিল ইকুয়েডর। অন্যদিকে জার্মানি আগেই শেষ ৩২ নিশ্চিত করায় তারাই ছিল ফেভারিট।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে নবম মিনিটে নিলসন আঙ্গুলো দুর্দান্ত এক শটে সমতা ফেরান।

৭৭তম মিনিটে কর্নার থেকে আসা বলে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার এগিয়ে এলে সুযোগ কাজে লাগিয়ে গঞ্জালো প্লাতা বাঁ পায়ের আলতো শটে জয়সূচক গোল করেন। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর।

এই জয়টি ইকুয়েডরের জন্য ঐতিহাসিক। এর আগে দুইবার মুখোমুখি হলেও তারা কখনও জার্মানিকে হারাতে পারেনি। ২০০৬ বিশ্বকাপে ৩-০ এবং ২০১৩ সালের প্রীতি ম্যাচে ৪-০ গোলে হেরেছিল। এবার সেই জার্মানিকেই হারিয়ে ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিল লাতিন আমেরিকার দলটি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad