নকআউটের দুয়ারে মিসর, শেষ আশা বাঁচাতে জয়ের বিকল্প নেই ইরানের

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৬, ১১:০৭ দুপুর
  • ২১৫০১ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

২০২৬ ফুটবল বিশ্বকাপের ‘জি’ গ্রুপে নকআউট পর্বে ওঠার লড়াই জমে উঠেছে চূড়ান্ত পর্যায়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকাল ৯টায় সিয়াটলের লুমেন ফিল্ডে মুখোমুখি হবে মিসর ও ইরান। ম্যাচটির ফলই নির্ধারণ করবে দুই দলের বিশ্বকাপ ভাগ্য।

দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে মিসর। অন্যদিকে দুটি ড্রয়ে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইরান। ফলে শেষ ম্যাচে ড্র করলেই নকআউট নিশ্চিত হবে মিসরের। আর ইরানের সামনে শেষ ষোলোয় ওঠার একমাত্র পথ জয়।

বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করে আত্মবিশ্বাসী সূচনা করেছিল মিসর। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে নকআউটের পথে বড় পদক্ষেপ নেয় আফ্রিকার দলটি। ১৯৯০ সালের পর এই প্রথম গ্রুপ পর্ব পেরোনোর স্বপ্ন দেখছে ‘ফারাওরা’।

দলের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক মোহাম্মদ সালাহ। দুই ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন এই তারকা ফরোয়ার্ড। শেষ ম্যাচেও তার পারফরম্যান্সের দিকেই তাকিয়ে থাকবে মিসর। জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে জায়গা করে নেবে তারা।

অন্যদিকে ফিফা র‌্যাঙ্কিংয়ের ২০ নম্বরে থাকা ইরান এবারের বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ হিসেবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে তারা। এরপর শক্তিশালী বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করে রক্ষণভাগের দৃঢ়তা দেখিয়েছে আমির গালেনোইয়ের শিষ্যরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকলেও নকআউটে উঠতে হলে এবার জয়ের কোনো বিকল্প নেই।

দলগত পরিস্থিতিও তুলনামূলক স্বস্তিদায়ক ইরানের জন্য। রুজবেহ চেশমি ছাড়া বড় কোনো ইনজুরি সমস্যা নেই। তবে শেষ ম্যাচের একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। অভিজ্ঞ উইঙ্গার আলিরেজা জাহানবাখশ শুরুর একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে মিসরের মিডফিল্ডার হামদি ফাথি হ্যামস্ট্রিং চোটে ভুগছেন। তিনি খেলতে না পারলে তার জায়গায় রামি রাবিয়া সুযোগ পেতে পারেন। এছাড়া হোসাম আবদেলমাগুইদের খেলাও এখনো অনিশ্চিত।

নকআউটের টিকিট, গ্রুপ সেরার লড়াই এবং ইতিহাস গড়ার স্বপ্ন—সব মিলিয়ে সিয়াটলের লুমেন ফিল্ডে মিসর-ইরান ম্যাচটি হতে যাচ্ছে ‘জি’ গ্রুপের সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ লড়াই।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad