রায়পুরে মা ও তিন মেয়ের নৃশংস হত্যাকাণ্ড: সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি জামায়াতের মহিলা বিভাগের

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৬, ০১:১৭ দুপুর
  • ২৬৩২৪ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঘরে ঢুকে মা ও তার তিন মেয়েকে নৃশংসভাবে হত্যা এবং পরে গণপিটুনিতে অভিযুক্ত ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। একই সঙ্গে ঘটনাটির সুষ্ঠু তদন্ত, প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই হত্যাসহ নানা ধরনের সহিংস ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও শঙ্কা বাড়ছে। রায়পুরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার ঘটনাও দেশের মানুষের আইন ও বিচারব্যবস্থার প্রতি আস্থাহীনতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটন, অন্য কোনো ব্যক্তি জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা এবং মামলার দ্রুত বিচার ও রায় কার্যকর করার দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা গেলে সমাজে অপরাধ প্রবণতা কমাতে ইতিবাচক বার্তা পৌঁছাবে এবং জনগণের মধ্যে আইনের শাসনের প্রতি আস্থা ফিরে আসবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad