বিএনপি কি একদলীয় শাসনের পথে?'— সংসদে এনসিপির প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, ০৮:১৬ রাত
  • ২৭৫০১ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg বিএনপি কি একদলীয় শাসনের পথে?'— সংসদে এনসিপির প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

'জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের দায়িত্ব ও কার্যপরিধি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল। বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি করে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন জানতে চান, এভাবে দায়িত্ব বণ্টনের মাধ্যমে বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে কি না।

সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে এ বিষয়টি উত্থাপন করেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের জন্য কোনো নির্দিষ্ট আঞ্চলিক নির্বাচনি এলাকা নেই। সংবিধান অনুযায়ী তারা দেশের যেকোনো স্থানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারেন এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার অধিকার রাখেন।

এর আগে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে সংরক্ষিত নারী আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য জীবা আমিনা খান জানান, তিনি অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এলাকা হিসেবে রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর সফর করেছেন। তিনি ওই অঞ্চলের ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এবং জনবল সংকট মোকাবিলায় তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে সম্পৃক্ত করার বিষয়ে সরকারের উদ্যোগ জানতে চান।

পরে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিয়ে আখতার হোসেন বলেন, একজন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিজেই অতিরিক্ত দায়িত্বের কথা উল্লেখ করেছেন। অথচ এর আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, কাউকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়নি। বাস্তবে কোন বক্তব্যটি সঠিক, তা স্পষ্ট করা প্রয়োজন।

তিনি আরও বলেন, অতিরিক্ত দায়িত্বের সাংবিধানিক ভিত্তি কী, তার পরিধি কতটুকু এবং কেন শুধু বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদের আসনেই এ ধরনের দায়িত্ব দেওয়া হচ্ছে—এসব বিষয়ে সরকারের ব্যাখ্যা প্রয়োজন। তার ভাষায়, এতে রাজনৈতিকভাবে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আশঙ্কা তৈরি হয়েছে।

ডেপুটি স্পিকারের অনুমতি নিয়ে এ বিষয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধানের ৬৫ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ ৩০০টি সাধারণ আসন এবং ৫০টি সংরক্ষিত নারী আসনের সদস্য নিয়ে গঠিত। সাধারণ আসনের সংসদ সদস্যরা নির্দিষ্ট নির্বাচনি এলাকা থেকে নির্বাচিত হলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের ক্ষেত্রে এমন কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা পূর্ণাঙ্গ সংসদ সদস্য। সংসদ সদস্য হিসেবে তারা বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থা থেকে যে বরাদ্দ পান, তা দেশের যেকোনো এলাকায় ব্যয় করতে পারেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, একজন সংরক্ষিত নারী আসনের সদস্য চাইলে কক্সবাজার, বাঁশখালী, সাতকানিয়া বা দেশের অন্য যেকোনো এলাকায় উন্নয়নমূলক কাজে বরাদ্দ দিতে পারেন।

তিনি পুনর্ব্যক্ত করেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্র পুরো বাংলাদেশ; তাদের জন্য আলাদা কোনো নির্দিষ্ট নির্বাচনি এলাকা নির্ধারিত নেই।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad