চায়নিজ পিপলস লিবারেশন আর্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াতের শুভেচ্ছা

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৬, ১০:০২ দুপুর
  • ১৫৬৯৪ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চায়নিজ পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। বুধবার সন্ধ্যায় দূতাবাসের প্রতিরক্ষা সিনিয়র অ্যাটাশে কর্নেল দু সিনশেংয়ের আমন্ত্রণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, কর্নেল (অব.) আব্দুল বাতেন এমপি, ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কাছে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন।

প্রতিনিধিদল চীনা সরকারের ধারাবাহিক অগ্রগতি ও বন্ধুপ্রতিম রাষ্ট্র চীনের জনগণের শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে। পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও অর্থবহ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad