পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় নিহত ৪

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ দুপুর
  • ১২২৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
অধিকৃত পশ্চিম তীরে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবলুস, কালকিলিয়া ও তুলকারম এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত শুধু অধিকৃত পশ্চিম তীরেই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত থাকার পাশাপাশি পশ্চিম তীরের বিভিন্ন ফিলিস্তিনি শহর ও শরণার্থী শিবিরেও নিয়মিত অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী।

এ ছাড়া পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা ও হামলা ক্রমেই বাড়ছে। এসব হামলা ও অভিযানের কারণেই সাম্প্রতিক প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad