কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও একজন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৬, ০১:৩২ দুপুর
  • ৬৫৭৯ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে সাগরে গোসলে নেমে চার পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন। বুধবার বিকেলে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে হিমছড়ি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন—রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকার মো. বোরহান (২৩), সাইফুল ইসলাম (২৩), নাফিসুল হক (২২) এবং চট্টগ্রামের হারুনুর রশিদ (২৫)। নিখোঁজ পর্যটকের নাম নিবিড়। তিনিও চট্টগ্রামের বাসিন্দা।


রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক এবং হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) সুমনাথ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


পুলিশ জানায়, ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা দুটি পর্যটক দল হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নামে। এ সময় ঢেউ ও স্রোতের টানে পাঁচজন ভেসে যান। পরে উদ্ধার তৎপরতা চালিয়ে বুধবার বিকেলে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আরও দুজন নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়। অপরজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে। বিশেষ করে গুপ্তখাল ও তীব্র স্রোতের কারণে অসতর্কভাবে সাগরে নামলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। প্রতি বছরই সাগরে গোসলে নেমে একাধিক পর্যটকের মৃত্যু হচ্ছে।


সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকদের নিরাপত্তায় সতর্কতামূলক ব্যবস্থা ও নজরদারি জোরদারের পাশাপাশি বিপজ্জনক এলাকায় সাগরে নামা নিয়ন্ত্রণ করা জরুরি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad