মাইক্রোবাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র আহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ বিকাল
  • ৩৫৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
গাজীপুরের টঙ্গীতে মাইক্রোবাসের ধাক্কায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক হাজার শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টা থেকে মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

আহত শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল জাবের (১৭)। তিনি মাদ্রাসাটির আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।

মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনা

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে মাদ্রাসার ছুটির পর মহাসড়ক পার হচ্ছিলেন জাবের। এ সময় ঢাকা থেকে গাজীপুরগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে তাঁকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ফ্লাইওভার নির্মাণের আশ্বাস বাস্তবায়নের দাবি

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, এর আগেও সড়ক দুর্ঘটনায় তাঁদের এক সহপাঠীর মৃত্যু হয়েছে। ওই ঘটনার পর গাজীপুর-২ আসনের সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক সপ্তাহের মধ্যে মহাসড়কের ওপর একটি ফ্লাইওভার নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও নির্মাণকাজ শুরু হয়নি বলে অভিযোগ তাঁদের।

শিক্ষার্থীদের দাবি, বারবার দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি এড়াতে দ্রুত ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নিতে হবে। এ দাবিতে তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

অবরোধ প্রত্যাহারে পুলিশের চেষ্টা

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, মহাসড়ক থেকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad