অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৬, ১২:১৫ দুপুর
  • ২৮৬০ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চৌধুরী মাজহার আলী (শিবা শানু)।
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, দায়িত্ব ছাড়তে হবে শিল্পী সমিতির সভাপতির পদ

বিনোদন রিপোর্টার

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা শিবা শানু। অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার শর্তে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাকে।

বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১’-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন শিবা শানু। নতুন দায়িত্ব গ্রহণের শর্ত অনুযায়ী, তাকে শিল্পী সমিতির সভাপতির পদ ছাড়তে হবে। তবে এ বিষয়ে এখনো নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি এই অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে বেশি সময় দিচ্ছেন তিনি। ফলে নতুন সরকারি দায়িত্ব গ্রহণের পর তার সাংগঠনিক অবস্থানে কী পরিবর্তন আসে, তা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

চৌধুরী মাজহার আলী নামের এই অভিনেতা শিবা শানু নামেই চলচ্চিত্রাঙ্গনে পরিচিত। ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন এই অভিনেতা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad