চার দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির বিক্ষোভ সমাবেশ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৫ দুপুর
  • ২৫৩২ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
চার দফা দাবি আদায়ে আজ শুক্রবার রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন দলটির নেতা আখতার হোসেন। এ ছাড়া এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্যসহ শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

চার দফা দাবি

এনসিপির ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে—ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ। একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিও জানিয়েছে দলটি।

এ ছাড়া মানবাধিকার ও বাক্‌স্বাধীনতার পরিপন্থি সব ধরনের আইন বাতিল এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করার দাবি রয়েছে।

দলটির অন্য দাবি হলো, জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে অবিলম্বে রায় কার্যকর করা।

এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত এ কর্মসূচিতে দলের নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad