ট্রাইব্যুনালের বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ বিকাল
  • ১৮৫০ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিতের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে আরও তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের আগমুহূর্তে ধানমন্ডির কলাবাগান এলাকায় বিচারকের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন জড়িত ব্যক্তিরা। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে হাতেনাতে আটক করে পুলিশ।

রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারকের বাসভবনের সামনে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থল থেকে আরও তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেগুলো নিষ্ক্রিয় করেন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad