ডিএমপির সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ দুপুর
  • ৬৭৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৫টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন সামগ্রী জব্দ করেছে পুলিশ। একই অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়।

মিরপুর বিভাগে সর্বোচ্চ গ্রেপ্তার

ডিএমপির আটটি অপরাধ বিভাগ ও গোয়েন্দা বিভাগে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৯ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৬৪, ওয়ারী বিভাগে ৬৩, মতিঝিল বিভাগে ৬২, লালবাগ বিভাগে ৬০, গুলশান বিভাগে ৩৪, উত্তরা বিভাগে ৩৪, রমনা বিভাগে ২৫ এবং গোয়েন্দা বিভাগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক, অস্ত্র ও নগদ টাকা জব্দ

অভিযানে ১৩ হাজার ৪৪৮ পিস ইয়াবা, ৭৯ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি চাপাতি, একটি কাটার, ১ ভরি ১ আনা ১ রত্তি স্বর্ণালংকার, তিনটি মোটরসাইকেল ও ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশের অভিযানে নগদ ২৬ লাখ ৩৬ হাজার ৮৩০ টাকাও জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

তথ্যসূত্র: ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তি;।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad