ডাক বিভাগের মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির সার্ভিস ডেলিভারি বিভাগে এ পদে একজনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ২৯ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থী মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, বিমা, মোবাইল বিল, বছরে দুটি উৎসব বোনাস এবং বার্ষিক বেতন বৃদ্ধি। এ ছাড়া সপ্তাহে দুই দিন ছুটি থাকবে।
পদের যোগ্যতা ও অভিজ্ঞতা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীর বিএসসি ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এন্ড-টু-এন্ড সার্ভিস ডেলিভারি মডেল, সার্ভিস ট্রানজিশন ফ্রেমওয়ার্ক এবং অপারেশনাল সাপোর্ট স্ট্রাকচার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
পদটি পূর্ণকালীন এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। কর্মস্থল ঢাকা। বিজ্ঞপ্তিতে বয়সসীমা উল্লেখ করা হয়নি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের বিস্তারিত তথ্য ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স