আজ মধ্যরাত থেকে জাটকা ধরায় নিষেধাজ্ঞা, চলবে ৮ মাস

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ বিকাল
  • ৩০১৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ আহরণ, পরিবহণ ও বিক্রি নিষিদ্ধ; অমান্য করলে দুই বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও পোনা সংরক্ষণে আজ শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে নদী ও সাগরে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময়ে ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে। ইলিশের উৎপাদন বাড়ানো এবং নিষিক্ত ডিম থেকে জন্ম নেওয়া পোনার নিরাপদ বিকাশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে ৮ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালনা করা হয়। প্রজনন মৌসুমে ডিম ছাড়ার পর জন্ম নেওয়া ইলিশের পোনা পাঁচ থেকে আট মাস পর্যন্ত দেশের উপকূলীয় নদ-নদী ও মোহনায় বিচরণ করে। এ সময়ে পোনাগুলো নিরাপদে বেড়ে উঠতে পারলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করলে অনধিক দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক পাঁচ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে সারাদেশে অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নেবে মৎস্য অধিদপ্তর।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad