জাতীয় ঐক্য জোরদারে এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ দুপুর
  • ৮২২০ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার চাইবে দলটি

জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর ১টার দিকে এনসিপির নেতারা সচিবালয়ে প্রবেশের পর বৈঠক শুরু হয়।

এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব আকরাম হোসাইন।

এনসিপি সূত্র জানায়, বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি জানাবে দলটি। বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন এনসিপি নেতারা।

গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথা বলেন।

এর ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন প্রধানমন্ত্রী। প্রথম দল হিসেবে এনসিপির নেতারা তাঁর সঙ্গে বৈঠকে বসেছেন। জাতীয় ঐক্য সুদৃঢ় করতে জামায়াতে ইসলামীসহ অন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad