প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন নাহিদ

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ দুপুর
  • ৩৮০ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg প্রধানমন্ত্রী

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে জনগণ ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।

সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে নাহিদ ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হুসাইন।

‘ভারতের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে হবে’

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, তাঁদের মতে, বাংলাদেশে যা কিছু ঘটছে, তার সঙ্গে ভারত সরাসরি জড়িত। তিনি অভিযোগ করেন, ভারত একজন ‘খুনিকে’ আশ্রয় দিচ্ছে এবং একটি দলকে বাংলাদেশের বিরুদ্ধে ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে।

নাহিদ বলেন, তাঁদের বর্তমান লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আওয়ামী লীগকে ৫ আগস্টেই পরাজিত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, নতুন চুক্তির সময় ভারতকে কঠোর বার্তা দিতে হবে এবং বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।

জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান

বৈঠকে শেখ হাসিনার রায় কার্যকর, ‘জুলাই যোদ্ধাদের’ নিরাপত্তা নিশ্চিত করা এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো তুলে ধরেছেন বলে জানান নাহিদ।

তিনি বলেন, জুলাইয়ে যে লড়াই হয়েছিল, তা এখনো চালিয়ে যেতে হচ্ছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে না। জুলাইয়ের ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার কথাও তাঁরা বলেছেন।

নাহিদ আরও বলেন, সরকার ঐক্যের কথা বলেছে। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে এনসিপি তাদের সুপারিশ তুলে ধরেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad