দিনাজপুর মেডিকেল হাসপাতালে ঠিকাদারি সিন্ডিকেট উচ্ছেদের দাবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ দুপুর
  • ৮৪৪৭ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের দীর্ঘদিনের ঠিকাদারি সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনৈতিক সুবিধা নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন সচেতন নাগরিক সমাজের নেতাকর্মীরা। একই সঙ্গে হাসপাতালের দুই ঠিকাদারকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে হাসপাতালের দুই নম্বর ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি হাসপাতালের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে হাসপাতাল প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মণ্ডল বকুল। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে অনৈতিক সুবিধা নেওয়া ব্যক্তিরা এখনো হাসপাতালের ঠিকাদারি কার্যক্রমে সক্রিয় রয়েছেন। দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠী হাসপাতালের ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তাদের ব্যবসায়িক প্রভাব কমেনি।

তিনি আরও অভিযোগ করেন, ঠিকাদারি কার্যক্রম থেকে অর্জিত অর্থ বর্তমানে অস্থিতিশীলতা সৃষ্টির কাজে ব্যয় করা হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে হাসপাতালের পুরোনো ঠিকাদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন যুবদল নেতা নুর আলম হক খোকন ও মাসুদ রানা। বক্তারা হাসপাতালের ঠিকাদারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে দিনাজপুর সচেতন নাগরিক সমাজের ব্যানারে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশ শেষে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়ে দুই ঠিকাদারকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানানো হয়।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad