সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, পুনঃনিরীক্ষণে ৫ হাজার ৮৫৩ শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ের গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৪৬৪ জন নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন।
ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত ১৭৯ পৃষ্ঠার ফলাফলের তালিকায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের রোল নম্বর, বিষয়ের নাম, আগের ও বর্তমান গ্রেড এবং জিপিএ উল্লেখ করা হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক