সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ৩৩ জনের চাকরির সুযোগ, আবেদন শুরু ৩০ নভেম্বর

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৮ দুপুর
  • ১৪৪৫৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সাত ক্যাটাগরির পদে ৩৩ জন জনবল নিয়োগ দেওয়া হবে। ১৩তম, ১৪তম, ১৬তম ও ২০তম গ্রেডের এসব পদে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

সোমবার (২৩ নভেম্বর) মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পদ ও যোগ্যতার বিবরণ

১. অপারেটর সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার

পদসংখ্যা: ৪টি।

গ্রেড: ১৩তম।

বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন।

২. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২টি।

গ্রেড: ১৩তম।

বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

৩. ক্যাশিয়ার

পদসংখ্যা: ১টি।

গ্রেড: ১৪তম।

বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পরিচালনা, ওয়ার্ড প্রসেসিংসহ সংশ্লিষ্ট কাজে দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন।

৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৫টি।

গ্রেড: ১৬তম।

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা প্রয়োজন।

৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষের জন্য সংরক্ষিত)

পদসংখ্যা: ১টি।

গ্রেড: ১৬তম।

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন।

৬. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর

পদসংখ্যা: ১টি।

গ্রেড: ১৬তম।

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

৭. অফিস সহায়ক

পদসংখ্যা: ১৯টি।

গ্রেড: ২০তম।

বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা

আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ ও ৪ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন পদ্ধতি ও ফি

আগ্রহী প্রার্থীদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনের সময়সীমা: ৩০ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে ২০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

তথ্যসূত্র: , ২৫ নভেম্বর ২০২৬; সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার নিয়োগ বিজ্ঞপ্তি, প্রকাশ ২৩ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad