বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী তাঁরা এ বেতন পাবেন।
আবেদনের যোগ্যতা
প্রভাষক পদে আবেদন করতে হলে প্রার্থীকে সমুদ্রবিজ্ঞান অথবা রসায়ন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর—উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ অর্জন করতে হবে। পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ৫.০০-এর মধ্যে কমপক্ষে ৪.২৫ জিপিএ থাকতে হবে।
তবে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর—উভয় পরীক্ষায় প্রথম স্থান বা সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার যেকোনো একটির নির্ধারিত যোগ্যতা শিথিল করা হতে পারে।
সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং স্বীকৃত মানসম্মত জার্নালে গবেষণাপত্র প্রকাশিত থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হতে পারে। এ ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকার পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে আট কপি।
আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, প্রশংসাপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। বর্তমানে কোনো প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়
আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে পৌঁছাতে হবে। নিয়োগের বিস্তারিত তথ্য, আবেদন ফরম ও অন্যান্য শর্তাবলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রথম দর্পণ,ডেস্ক