তাড়াশে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিতরণ অনুষ্ঠিত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১০ বিকাল
  • ১৪১০ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের দলীয় মনোনয়ন ফরম বিতরণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে

সম্মেলন প্রস্তুত কমিটির সমন্বয়ক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ভিপি শামিম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য জনাব ভিপি আয়নুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি জুনায়েদ আহম্মেদ সবুজ,তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, সদ্য সাবেক সভাপতি স ম আফসার আলী, সদ্য সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সবুজ,পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন কুমার গোস্বামী, সদস্য খন্দকার আব্দুল বারিক,যুগ্ন আহবায়ক খন্দকার সাইফুল ইসলাম সহ তাড়াশ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলা ও পৌরবিএনপি অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও মনোনয়নপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আসন্ন নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের মাঝে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়।






কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad