বেলকুচিতে সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৬ দুপুর
  • ১১৭০ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg


সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি নুঝাত তাবাসসুম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (বেলকুচি সদর ক্লাস্টার) রফিকুল ইসলাম এবং বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সোহাগপুর মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূঁইয়া।

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর আলী ও ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রাশেদ মিয়া।

অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাজীবনের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলাবোধ, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজনে ছিল সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও সকল শিক্ষকবৃন্দ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad