সারা দেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, বন্ধ ২৯টির কার্যক্রম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ বিকাল
  • ৬৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নিরাপত্তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা কামনা

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ২৯টি শাখার কার্যক্রম। এতে ব্যাংকটির স্বাভাবিক লেনদেন, ঋণ বিতরণ ও গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে বোরো মৌসুমের কৃষিঋণ এবং আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গবাদিপশু পালন ও মোটাতাজাকরণের ঋণ নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন গ্রামীণ এলাকার সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। সর্বশেষ ২৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ১০ নভেম্বর থেকে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪ জেলায় ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস ও ৪০টি জোনাল অডিট অফিসের মাধ্যমে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া ব্যাংকটির নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে।

বর্তমানে গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে বিস্তৃত ব্যাংকটির কার্যক্রম। প্রতিষ্ঠানটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। পাশাপাশি বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আশঙ্কা, ক্ষতিগ্রস্ত শাখাগুলোর কার্যক্রম বন্ধ থাকায় নিয়মিত ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হতে পারে। বর্তমানে বোরো মৌসুমের কৃষিঋণ বিতরণ কার্যক্রম চলমান। এ সময়ে বন্ধ শাখাগুলোর আওতাধীন এলাকার কৃষকরা প্রয়োজনীয় ঋণসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। একইভাবে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য ঋণ গ্রহণেও সমস্যায় পড়ছেন ব্যাংকটির সদস্যরা।

এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে গ্রামীণ এলাকায় দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের উদ্যোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগও সংকুচিত হতে পারে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, হামলা ও ভাঙচুরের ঘটনায় শুধু ব্যাংকের সম্পদ ও স্বাভাবিক কার্যক্রমই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যদের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ অবস্থায় ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সদস্য এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad