বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন সতর্কতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
৯০ কিলোমিটার সীমান্তে নজরদারিসুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে।
অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাতের টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত নজরদারি আধুনিকায়নে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোনসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকাতেও বিভিন্ন নৌযান এবং অল-টেরেইন ভেহিকল (এটিভি) ব্যবহার করে টহল পরিচালনা করা হচ্ছে।
সীমান্তবাসীর সহযোগিতাবিজিবি অধিনায়ক আরও বলেন, নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বেড়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা ও সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য প্রদানে স্থানীয় জনগণ বিজিবিকে সহযোগিতা করছেন।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ দমনে বিজিবি জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও জানান তিনি।
তথ্যসূত্র: ২৬ নভেম্বর ২০২৬; সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি ও ব্যাটালিয়ন অধিনায়কের বক্তব্যের ভিত্তিতে।

প্রথম দর্পণ,ডেস্ক