মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ বিকাল
  • ৬৬৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
যেখানেই জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটবে, সেখানেই মজলুমের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান থাকবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্যাতিত ব্যক্তি কোন দেশের নাগরিক, কোন ধর্মের অনুসারী কিংবা কোন ভাষায় কথা বলেন, তা বিবেচ্য নয়। মূল বিষয় হলো, তিনি মজলুম কি না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই জুলুম ও নির্যাতন, সেখানেই মজলুমের পক্ষে তাঁদের অবস্থান।

তিনি আরও উল্লেখ করেন, মজলুম ব্যক্তি কোন দেশের, তিনি কোন ধর্মের অনুসারী কিংবা তাঁর মুখের ভাষা কী—এসব বিষয় বিবেচনার নয়। বিবেচ্য বিষয় হলো, তিনি বা তাঁরা নির্যাতিত কি না।

জামায়াত আমির বলেন, মজলুমের পক্ষে তাঁদের অবস্থান স্পষ্ট। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই।

তথ্যসূত্র: ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্ট ২৬ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad