ডে-কেয়ার সেন্টারে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, ০৭:১৮ বিকাল
  • ২৬৩০০ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ডে-কেয়ার সেন্টারে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনে অবস্থিত ডে-কেয়ার সেন্টারে শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৯ মে) ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ডে-কেয়ার সেন্টারটি পরিদর্শন করেন।

ডে-কেয়ার সেন্টারজুড়ে তখন শিশুদের হাসি, খেলাধুলা আর কোলাহলে মুখর পরিবেশ। সেখানে পৌঁছেই শিশুদের সঙ্গে মিশে যান প্রধানমন্ত্রী। কেউ তার সঙ্গে করমর্দন করে, কেউ খেলনা দেখায়, আবার কেউ নিজেদের আঁকা ছবি তুলে ধরে। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে শিশুদের কথা শোনেন এবং তাদের উৎসাহ দেন।

প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে কেক কাটেন এবং নিজ হাতে চকলেট, টফি, ললিপপ ও উপহার বিতরণ করেন। এ সময় তিনি শিশুদের উদ্দেশে বলেন, “আজ তোমাদের সবার জন্মদিন, আসো আমরা একসঙ্গে কেক কাটি।”

শিশুদের সঙ্গে আনন্দঘন মুহূর্তে পুরো কক্ষ করতালিতে মুখর হয়ে ওঠে। একপর্যায়ে এক শিশু প্রধানমন্ত্রীকে কেক খাইয়ে দেয়। প্রধানমন্ত্রীও শিশুদের সঙ্গে হাস্যোজ্জ্বল পরিবেশে সময় কাটান।

ডে-কেয়ার সেন্টারের শিশু আরিবা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলে, “প্রধানমন্ত্রী আংকেলের সঙ্গে কেক খেয়ে খুব মজা হয়েছে। উনি খুব ভালো।”

সেন্টারের কর্মকর্তা মাহিয়া তাসনুভ তামান্না শিশুদের পরিচর্যা ও দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী শিশুদের খাদ্যব্যবস্থা ও মানসিক বিকাশের বিষয়ে খোঁজ নেন এবং যথাযথ যত্ন নিশ্চিত করার নির্দেশনা দেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ঢাকাসহ সারাদেশে বর্তমানে ২০টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। চার থেকে ছয় বছর বয়সী শিশুরা এসব কেন্দ্রে প্রতিদিন সাড়ে ১০ ঘণ্টা সেবা পেয়ে থাকে। তেজগাঁওয়ের এই কেন্দ্রে মোট ৬০ জন শিশুর জন্য সেবা চালু রয়েছে।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান। শিশুরাও হাসিমুখে সালাম ও হাত নেড়ে তাকে বিদায় জানায়।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর পাশাপাশি ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad