সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার চেক হস্তান্তর

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার চেক হস্তান্তর

ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ‘ঈদ উপহার’ হিসেবে বোনাসের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে এ চেক তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেন, খুলনা সিটির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, গাজীপুর সিটির শওকত হোসেন সরকার, নারায়ণগঞ্জ সিটির অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী, বরিশালের বিলকিস জাহান শিরীনসহ ১৩টি সিটি করপোরেশনের প্রশাসক ও প্রতিনিধিরা।

এর আগে বিকেলে আসরের নামাজ আদায় করে পায়ে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ছুটির দিনে দলের কার্যালয়ে এসে দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ বোনাসের চেক হস্তান্তর করেন।

এর আগে গত ঈদুল ফিতরেও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য জনপ্রতি ৫ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়েছিল।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad