প্রতিরক্ষা সহযোগিতায় নতুন গতি, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৫ দুপুর
  • ১৯০০৬ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা আরও জোরদার এবং কৌশলগত অংশীদারিত্বকে নতুন পর্যায়ে উন্নীত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশের প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জন এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া প্রচলিত সামরিক সহযোগিতার পাশাপাশি সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপরও উভয় পক্ষ গুরুত্ব দেন। বৈশ্বিক ও আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও প্রতিরক্ষা খাতে চীনের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন। জবাবে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad