চট্টগ্রামে বন্যাদুর্গতদের পাশে সরকার, সব ধরনের সহায়তার আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৬, ০৩:০৩ দুপুর
  • ২৬৭৯৬ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

টানা ভারী বর্ষণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রাম নগরের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব এবং পানিবন্দি মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

রোববার (১২ জুলাই) চট্টগ্রাম নগরের চান্দগাঁও সিএন্ডবি ও মোহরা এলাকার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, তাদের সঙ্গে কথা বলেন এবং খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পানিবন্দি মানুষের জন্য খাদ্য, আশ্রয় এবং জরুরি সহায়তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। সংকট কাটিয়ে ওঠা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ ছাড়া ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad