শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকার বুড়িমার গাছতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
মিছিলে বাধা দেওয়ায় হামলা
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে একটি মিছিল বের করেন। এ সময় ওই এলাকায় টহলরত পুলিশের একটি দল মিছিলটিতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা চালান এবং গাড়ির কাচ ভাঙচুর করেন।
হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।
গ্রেপ্তারে পুলিশের অভিযান
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

প্রথম দর্পণ,ডেস্ক