পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষ, যুবক নিহত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৬ দুপুর
  • ৩৩২৮ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg আক্তার হোসেন (৩০)
হামলায় আহত আরেকজন হাসপাতালে; একজনকে আটক করেছে পুলিশ

সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আক্তার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুপুরিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম নামে আরও একজন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।

নিহত আক্তার হোসেন দুপুরিরপাড় গ্রামের কালা মিয়ার ছেলে।

মাছ ধরা নিয়ে বিরোধ

নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, বাড়ির পাশের একটি পুকুর থেকে মাছ ধরতে মেশিন দিয়ে পানি সেচ দিচ্ছিলেন আক্তার হোসেন ও জাহাঙ্গীর। রাত সাড়ে ১২টার দিকে প্রতিবেশী আবদুল হালিম সেখানে গিয়ে তাঁদের মাছ ধরতে নিষেধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

পরে উপস্থিত বাড়ির নারীরা আক্তার ও জাহাঙ্গীরকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার পথে আবদুল হালিমের ছেলে ও অন্যরা তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেছে পরিবার। এতে আক্তার ও জাহাঙ্গীর আহত হন।

গুরুতর আহত আক্তারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

একজন আটক

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সিলেট থেকে একজনকে আটক করেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad