মহেশখালীতে ট্রলি উল্টে চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ দুপুর
  • ২৭৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg আনোয়ার হোসেন (২৬)
মালামাল নিয়ে কাজে যাওয়ার পথে দুর্ঘটনা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে মালামালবোঝাই ট্রলি উল্টে চাকায় চাপা পড়ে আনোয়ার হোসেন (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার মিয়াজির পাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত আনোয়ার হোসেন বড় মহেশখালীর মুন্সীর ডেইল এলাকার মৃত তজু মিয়ার ছেলে। তিনি একটি ডেকোরেশন প্রতিষ্ঠানে প্রায় দেড় বছর ধরে কাজ করছিলেন। দুর্ঘটনার সময় ট্রলিটি তিনি নিজেই চালাচ্ছিলেন।

কাজে যাওয়ার পথে দুর্ঘটনা

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রোববার সকালে বাড়ি থেকে বের হন আনোয়ার। পরে বুশরা ডেকোরেশনের দোকান থেকে মালামাল নিয়ে ট্রলি চালিয়ে ফকিরাঘোনা গ্রামে কাজের উদ্দেশে রওনা দেন। পথে মিয়াজির পাড়া এলাকায় পৌঁছালে ট্রলিটি উল্টে যায়। এ সময় আনোয়ার ট্রলির চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে তাঁকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

শোকাহত সহকর্মীরা

বুশরা ডেকোরেশনের মালিক জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার দিন সকালে তিনি দোকানের ছয়জন কর্মীকে বিভিন্ন কাজের জন্য পাঠিয়েছিলেন। আনোয়ারকে মালামাল নিয়ে ফকিরাঘোনা গ্রামে পাঠানো হয়েছিল। দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান।

জাহাঙ্গীর আলম বলেন, আনোয়ার তাঁর প্রতিষ্ঠানের একজন ভালো কর্মী ছিলেন। গত দেড় বছর ধরে তিনি সেখানে কাজ করছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad