লালপুরে ২২০টি গাছের চারা ও ফুটবল বিতরণ করলেন সোহাগ আলী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৪ দুপুর
  • ২১৫১ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে নাটোরের লালপুরে ২২০টি ফলজ ও বনজ গাছের চারা এবং দুটি ফুটবল বিতরণ করা হয়েছে।

দলীয় কর্মসূচির অংশ হিসেবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপির নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়। ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোহাগ আলী প্রামাণিকের ব্যক্তিগত উদ্যোগে গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংশ্লিষ্ট এলাকায় এসব চারা ও ফুটবল বিতরণ করা হয়।

পরিবেশ রক্ষা ও খেলাধুলায় গুরুত্ব

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহিম হোসেন, প্রভাষক সাইদুর রহমান, অধ্যক্ষ মো. হযরত আলীসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী, সচেতন অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা তুলে ধরেন।

জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয়

উদ্যোক্তা মো. সোহাগ আলী প্রামাণিক বলেন, “গাছ আমাদের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ-সুন্দর এলাকা গড়ে তুলতে সবাইকে বেশি বেশি ফলজ ও বনজ গাছ লাগাতে হবে।”

তিনি আরও বলেন, শিশু-কিশোর ও তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা জরুরি। সেই লক্ষ্যেই তাঁর এ ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে চান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad