যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শর্ত শিথিল করবে না ইরান: খামেনি

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ দুপুর
  • ৫৪১৬ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতার আভাসের মধ্যে নিজেদের শর্তে অনড় থাকার বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। যুদ্ধের অবসান এবং ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অনিশ্চিত পরিস্থিতি থেকে উত্তরণের ক্ষেত্রে ইরানের শর্তগুলো নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাইয়ের সঙ্গে এক বৈঠকে খামেনি এ অবস্থান তুলে ধরেন। ইরান সরকারের অর্থায়নে পরিচালিত ইংরেজি ভাষার সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে গুরুত্ব

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, বৈঠকে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রেখে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা সুরক্ষার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা করেন খামেনি ও রেজাই।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতের অবসানে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনার মধ্যে ইরানের এ অবস্থানকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। তবে বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার নির্দিষ্ট শর্ত বা সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

খামেনির নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত সরকার

বুধবার (২৮ অক্টোবর) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতার নির্দেশনায় গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে এবং এতে দেশের কৌশলগত দিকনির্দেশনা নির্ধারিত হয়েছে।

তিনি জানান, খামেনির নির্ধারিত লক্ষ্য অর্জনে সরকার নিষ্ঠার সঙ্গে কাজ করবে। একই সঙ্গে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

ইরানের নেতৃত্বের এসব বক্তব্যে সংঘাত নিরসনের সম্ভাবনার পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের প্রশ্নে তেহরানের কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad