খোলা বাজারে ডলারের চাহিদা বেড়েছে, এখন কত?

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৬, ১২:১৭ দুপুর
  • ২৪৯০ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশের খোলা বাজারে মার্কিন ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় আবারও ঊর্ধ্বমুখী হয়েছে এর দাম। বর্তমানে খোলা বাজারে প্রতি ডলার ১২৮ টাকায় বিক্রি হচ্ছে। মাত্র এক সপ্তাহ আগে এ দাম ছিল ১২৬ টাকা। আর মাসখানেক আগে প্রতি ডলারের দর ছিল ১২৪ টাকা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ডলারের দাম বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

খোলা বাজারের পাশাপাশি ব্যাংকিং চ্যানেলেও ডলারের দাম বেড়েছে। বৃহস্পতিবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ১২৩ টাকা ৯৯ পয়সায় কেনাবেচা হয়েছে। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন বিনিময় হার একই ছিল।

অন্যদিকে, আমদানি দায় পরিশোধের জন্য ঋণপত্রের (এলসি) ক্ষেত্রে প্রতি ডলারের দাম বেড়ে সর্বোচ্চ ১২৪ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। এতে আমদানিকারকদের ব্যয় এবং বৈদেশিক দায় পরিশোধের খরচ বেড়েছে।

এদিকে বাজারে ডলারের সরবরাহ বাড়াতে বুধবার ১২ কোটি ২৪ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রির এ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সংশ্লিষ্টদের মতে, বাজারে ডলারের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হওয়ায় খোলা বাজারে এর দাম দ্রুত বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রির পর বাজারে সরবরাহ পরিস্থিতির কী পরিবর্তন হয়, সেটিই এখন পর্যবেক্ষণের বিষয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad