উল্লাপাড়া বিজ্ঞান কলেজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানের পরিদর্শন সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা সুনামখ্যাত বিদ্যাপীঠ উল্লাপাড়া বিজ্ঞান কলেজ পরিদর্শন করেন। এসময়ে উল্লাপাড়া বিজ্ঞান কলেজের কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুক্রবার (৩০অক্টোবর-২০২৬খ্রি.) সকাল১১টার দিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান উল্লাপাড়া বিজ্ঞান কলেজ এবং কলেজের পুরো ক্যাম্পাস, হোস্টেল সহ অন্যান্য কক্ষে পরিদর্শন শেষে এক মতবিনিময় করেন। এসময়ে উল্লাপাড়া শিক্ষা নগরীর রূপকার বর্ষিয়ান বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষানুরাগী মহান ব্যক্তিত্ব উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, মোমেনা আলী বিজ্ঞান স্কুল, সরকারী আকবর আলী কলেজ এবং বড়হর স্কুল এ্যান্ড কলেজ এর প্রতিষ্ঠাতা সাবেক এমপি এম. আকবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম, উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ডক্টর, রোটারিয়ান আব্দুস সাত্তার, কৃষিবিদ আজমল হুসাইন, পরিচালনা পর্ষদের সন্মানিত সদস্য এস.এম. জাহিদ হাসান, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, বাবু সহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকমন্ডলীরা উপস্থিত ছিলেন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি