বিএনপি সরকার গঠন করলে ফের খাল খনন কর্মসূচি শুরু হবে;সিলেটে তারেক রহমান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ জানুয়ারী ২০২৬, ০২:৩৩ দুপুর
  • ২১৯২৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়লাভ করলে সিলেটের বন্যা সম্যার সমাধানের জন্য আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে।'

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসমাবেশে তিনি এ ঘোষণা দেন।'


তিনি বলেন, হাজার হাজার গুম-খুনের বিনিময়ে আজ আমরা এখানে লক্ষ জনতা একত্রিত হয়েছি। গত ১৫ বছর একটি দল ক্ষমতার নামে আরেকটি দেশের গোলাম হয়ে গিয়েছিল। তাই আমি বলেছি— দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।'


বিএনপির চেয়ারম্যান বলেন, গত ১৫ বছর উন্নয়নের নামে দেশের কোটি টাকা লুট হয়েছে। তার প্রমাণ ঢাকা থেকে সিলেটে আসতে যে সময় লাগে, লন্ডনে যেতে এত সময় লাগে না।'


তারেক রহমান বলেন, দেশের বেকারত্ব সমাধানে যুবকদের জন্য কাজের ব্যবস্থা করতে চাই। সেটা হয় দেশের ভেতর, না হয় দেশের বাইরে। আমরা যুবক ভাইদের স্বাবলম্বী করতে চাই।'


তিনি বলেন, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ বেহেস্তের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে। নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, নির্বাচনের পরে তারা কি করবে সবাই বুঝে গেছে। অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন যারা বলছেন, তাদের ‘৭১ সালে দেশের মানুষ দেখেছে।'


এদিন বেলা পৌনে ১১টার দিকে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জনসভাকে কেন্দ্র করে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।'





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad