দায়িত্বশীলতার স্বীকৃতি' হিসেবে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসিকে পুরস্কৃত করলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) শহিদ উল্লাহ্।
রবিবার (১০ নভেম্বর) বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ পরিচালনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে' মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার অবদান ও সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলের স্বীকৃতি হিসেবে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেনকে দুটি সম্মাননা স্মারক প্রদান করেছেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোঃ শহিদ উল্লাহ্।
গত অক্টোবর মাসে হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের অধীনে থাকা আটটি থানার মধ্যে সর্বাধিক প্রসিকিউশন দাখিল করে শৃঙ্খলা রক্ষায় বিশেষ সাফল্য অর্জন করে হাটিকুমরুল হাইওয়ে থানা।
রবিবার (১০ নভেম্বর) বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ পরিচালনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়।
উক্ত সভায় হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের আটটি থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, “মহাসড়কে শৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে হাটিকুমরুল হাইওয়ে থানা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সম্মাননা ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।''

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ