পুলিশ নয়, আবাসিক থেকে ৬ জনকে আটক করলেন এলাকার যুব সমাজ

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ বিকাল
  • ৫০৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg পুলিশ নয়, আবাসিক থেকে ৬ জনকে আটক করলেন এলাকার যুব সমাজ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের নিরিবিলি আবাসিকে অসামাজিক কার্যকলাপের দায়ে, এলাকার যুব সমাজ কর্তৃক একাধিক নারী ও পুরুষ কে আটক করে দুহাত রশি দিয়ে বেঁধে হাটি কুমরুল ইউনিয়ন পরিষদের সামনে জনতার সম্মুখে উপস্থিত করেন। এবং আইনের কাছে সোপর্দ করবে বলে তারা জানান।


রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হাটিকুমরুল এলাকার ‘নিরিবিলি আবাসিক হোটেল’ থেকে তাদের আটক করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

আটকদের মধ্যে দুজন নারী; তারা বগুড়ার মোকামতলা উপজেলার বাসিন্দা। বাকি চার পুরুষ উল্লাপাড়া উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে একজন হোটেলের ম্যানেজার বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।


সংগঠনের সদস্যদের অভিযোগ, ওই হোটেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ এনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল। হোটেলে নারীদের রেখে যৌন ব্যবসা পরিচালনা করা হতো। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করলেও তারা বিষয়টি আমলে নেয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, হাটিকমরুল ও আশেপাশের এলাকার তরুণদের নিয়ে ‘জেন জি আলোড়ন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলা হয়েছিল কয়েক মাস আগে। সংগঠনের সদস্য রাজিবুল, নাসিম ও আশরাফুল জানিয়েছেন, রবিবার দুপুরে হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলছে—এমন খবর পেয়ে তারা সেখানে যান। পরে হোটেলের ভেতর থেকে ছয় জনকে আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। এমনকি এ বিষয়ে পুলিশ জানে না বলে দাবি করেছে।

হোটেলে অভিযান চালানোর অনুমতি আপনাদের কে দিয়েছে জানতে চাইলে ‘জেন জি আলোড়ন’ সংগঠনের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, ‘কার অনুমতি নেওয়ার প্রয়োজন, তারা এখানে অসামাজিক কাজ করছে বিধায় আমরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছি।’

এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমরা খোঁজ নিয়ে দেখছি আসলে বিষয়টি কী। কেন তাদের আটক করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad