ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ মুখ তৌহিদ আলম

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ দুপুর
  • ২০৬৫৬৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আসন্ন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-উদ্দীপনা ক্রমেই বাড়ছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূল পর্যায়ে চলছে নানা হিসাব-নিকাশ। এরই মধ্যে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় উঠে এসেছেন রাজপথের পরীক্ষিত সৈনিক ও তরুণ সংগঠক মোঃ তৌহিদ আলম।

রাজনৈতিক জীবনের শুরু ছাত্র রাজনীতি থেকে। সাবেক ছাত্রনেতা হিসেবে তিনি দীর্ঘদিন রাজপথে সক্রিয় ছিলেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের কারণে একাধিকবার কারাবরণও করেছেন বলে তাঁর অনুসারীরা জানান। তৃণমূল নেতাকর্মীদের দাবি, কঠিন সময়ে সংগঠনকে সুসংগঠিত রাখা ও কর্মীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার ভূমিকা ছিল দৃশ্যমান।

বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর সিরাজগঞ্জ সদর থানা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কার্যক্রম পরিচালনা, কর্মীদের সংগঠিত করা এবং রাজপথে সক্রিয় উপস্থিতির কারণে তিনি ইতোমধ্যে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন বলে স্থানীয়রা মনে করছেন।

সমর্থকরা জানান, রাজপথ থেকে বেড়ে ওঠা এই সংগঠককে এবার উপজেলা পরিষদে দেখতে চাই। তারা মনে করেন, ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে তৌহিদ আলম তরুণ সমাজের প্রতিনিধিত্ব করবেন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন।

এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে তৌহিদ আলম সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও আস্থাই তার প্রধান শক্তি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad